1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল র‌্যাবের অভিযানে অস্ত্র-টাকাসহ তিন ডাকাত আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
কারিগরি মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার নিয়ে আবারও বৈষম্যের অভিযোগ বাগেরহাটে বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বাগেরহাটে সরকারি খাল দখলমুক্তের দাবি, জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন পুত্রবধূকে বাঁচাতে গিয়ে শ্বশুরও বিদ্যুৎস্পৃষ্ট, দুজনেরই মৃত্যু বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ২০ মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির নিম্নচাপের প্রভাবে ঝড়ের আভাস

বরিশাল র‌্যাবের অভিযানে অস্ত্র-টাকাসহ তিন ডাকাত আটক

  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৪০৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলায় দেশীয় অস্ত্র ও টাকাসহ তিন ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহামুদুল হাসান।

আটকের সময় তাদের কাছ থেকে দুইটি রান দাঁ, একটি রড, নগদ ৬০ হাজার টাকা, আটটি সিম কার্ড ও চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- মো. শাজাহান ওরফে সাজু মাঝি (৫০), মো. নিরব (৩৪) এবং মো. আবুল বাশার (৩২)। তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

কর্নেল মাহামুদুল হাসান বলেন, ১ ডিসেম্বর ভোলার মেঘনা নদীতে জেলেদের মাছ ধরার ট্রলারে হামলা চালায় ডাকাত দল। এসময় টাকা, মাছ, জালসহ নয় জেলেকে অপহরণ করে নিয়ে তারা। পরে অপহরণ করা জেলেদের মারপিট করে ট্রলারের মালিক ও আত্মীয় স্বজনদের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ওই জেলেদের ট্রলার মালিক ও পরিবারের সদস্যরা তাদের বাঁচাতে দুই লাখ আট হাজার টাকা ডাকাতদের মোবাইলে বিকাশের মাধ্যমে দেন। পরে ৩ ডিসেম্বর অপহৃত জেলেদের তারা ভোলা সদরের তুলাতুলি এলাকায় ছেড়ে দেয়। এ ঘটনা ৫ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ঘটনার সত্যতা যাচাইয়ে র‌্যাব-৮ ভোলা ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে।

তিনি আরও বলেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে অপরাধীদের গতিবিধি ও অবস্থান নির্ণয় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটানা ৭২ ঘণ্টার বিশেষ অভিযান চালানো হয়। ভোলা সদরের বিভিন্ন এলাকা থেকে তিন ডাকাতকে আটক করা হয়েছে। এছাড়াও বাকিদেরও আটকের চেষ্টা চলছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews