
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ১৬(ক) ধারা অনুযায়ী ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যে বার্ষিক সাধারণ সভা আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করবে।
সম্প্রতি জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, নতুন আহ্বায়ক কমিটির কাছে পূর্ববর্তী কমিটির মহাসচিবকে দায়িত্ব হস্তান্তরের জন্য অনুরোধ করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন)-কে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ডা. আজিজুর রহিম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।
১. অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন) – আহ্বায়ক
২. ডা. আজিজুর রহিম – সদস্য সচিব
৩. আজিজুল হক আকাস – সদস্য
৪. মেজবাহ উদ্দিন ফয়সল – সদস্য
৫. মিনিরুজ্জামান খান ফারুক – সদস্য
৬. আলতাফ মাহমুদ সিকদার – সদস্য
৭. বেগম ফয়জুন নাহার শেলী – সদস্য
৮. আমিনুর রহমান চৌধুরী মামুন – সদস্য
৯. অ্যাড. সাকিবুর রহমান লিংকন – সদস্য
১০. জি. এম. আতাউর রাব্বি – সদস্য
১১. মিজানুর রহমান চুন্নু – সদস্য
অফিস আদেশে স্বাক্ষর করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বরিশাল হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন)।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, হৃদরোগ সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা সহায়তা এবং সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নবগঠিত কমিটি কাজ করবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে।