1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালকে শিল্পবান্ধব নগরীতে রুপ দিতে নয়া মেয়রের অঙ্গীকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনায় যুবলীগ নেতা রাজীব আবদুল্লাহ গ্রেফতার ভোলা সদর থানা পুলিশের অভিযানে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ১ মেহেন্দিগঞ্জের হাজিরহাট সংলগ্ন পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ মেহেন্দিগঞ্জের কালিকাপুর থেকে ৮০ পিস ইয়াবাসহ ১ জন আটক পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা হাম উপসর্গে আরও ২ মৃত্যু ৬-১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

বরিশালকে শিল্পবান্ধব নগরীতে রুপ দিতে নয়া মেয়রের অঙ্গীকার

  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল সিটি কপোরেশনের নব-নবর্বাচিত মেয়ে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেছেন, ‘বিগত ১০ বছরে বরিশালে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে বরিশাল সিটি কপোরেশনের প্রশাসনিক ব্যবস্থা নেই বললেই চলে। এটা পুনর্গঠন করা আমাদের দায়িত্ব। সিটি কপোরেশনে সচিব, সিও, ম্যাজিস্ট্রেট নেই। এখানে দায়িত্বশীল নেতৃত্বের অভাব ছিল, যার ফলে বরিশাল অগ্রসর হতে পারেনি। তাই বরিশালকে নতুনভাবে গড়ে তুলতে হবে।’

আগামী ১৪ নভেম্বর অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নগরীর কালুশাহ সড়কের বাসভবনে আজ রোববার বেলা সাড়ে ১১ টায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, ‘বরিশালবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বরাদ্দ দিয়েছে তা দিয়েই নগরীর জলাবদ্ধতা, সড়ক সংস্কার, বর্জ্যব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। বরিশালকে একটি শিল্পবান্ধব নগরী হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।’

বরিশালের স্বাস্থ্য ব্যবস্থার ওপর জোর দিয়ে নবনির্বাচতি মেয়র বলেন, ‘বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করে নতুন ভবনসহ সমস্যার সামাধান করা হবে।’

এ ছাড়াও বরিশালের দুটি বাস টার্মিনালের উন্নয়নে দ্রুত প্রজেক্ট পাঠানো হবে বলে জানান তিনি। এ জন্য তিনি বরিশালের সর্বস্তরের সাংবাদিকদের সহযোগীতা এবং দায়িত্বশীল আচারণ কামনা করেছেন।

মতবিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, কাজী মিরাজ মাহমুদ, ফেরদাউস সোহাগসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকেরা ।

আগামী ১৪ নভেম্বর নবনির্বাচিত মেয়র আবুল খায়র আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বরিশাল সিটি কপোরেশনের দায়িত্ব গ্রহণ করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews