1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে চার ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে জনতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে চার ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে জনতা

  • প্রকাশিত : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৪৩০ 0 বার সংবাদি দেখেছে
আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি // বরিশালের আগৈলঝাড়ায় প্রকাশ্য দিবালোকে এক গৃহবধুর গলার চেইন ছিনতাইয়ের সময় স্থানীয়রা তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, শনিবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের আন্দারমানিক গ্রামের অজিত হালদারের স্ত্রী চিনু বাড়ৈ চা’য়ের দোকানে বসা অবস্থায় মোটরসাইকেলে আগত তিন ছিনতাইকারী তার গলার স্বর্নের চেইন ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে তিন জনকে আটক করে।

আটককৃতরা হলো কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামের মাহাবুব খানের ছেলে আশিক খান, কালাচাঁদ খানের ছেলে সাব্বির খান ও গৌরনদী উপজেলার বাউরগাতী গ্রামের আবুতালেব শিকদারের ছেলে মাহাবুব শিকদার।

স্থানীয়রা ওই দিন সন্ধ্যায় আটককৃতদের পুলিশের কাছে সোর্পদ করে। এদিকে ছিনতাইকারীদের কাছ থেকে স্বর্নের চেইন ক্রয়কারী ব্যবসায়ী ভুরঘাটা বন্দরের ইতি জুয়েলার্সের মালিক বিধান দত্তের ছেলে শিবনাথ দত্ত’কে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনায় চিনু বাড়ৈই বাদী হয়ে রবিবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের রবিবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews