1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে চার দিনে ৭৭ জেলের কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু বিপ্লব ও সংহতি দিবসে বরিশালে বিএনপির পৃথক সমাবেশ ও র‌্যালি বরিশালে সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি ব্রিজ নয় যেন মরণফাঁদ, ১৬ বছর ধরে পারাপার

বরিশালে চার দিনে ৭৭ জেলের কারাদণ্ড

  • প্রকাশিত : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ৭৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৪৩৭টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ১৫৯টি মোবাইল কোর্ট করা হয়েছে। গেলো চারদিনে বরিশাল বিভাগে ৬৬ বার বি‌ভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৮০৬ বার বি‌ভিন্ন মাছঘাট, ১ হাজার ৩৫৭ বার বি‌ভিন্ন আড়ত ও ৮৭১ বার বি‌ভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর এ সময়ে অভিযানে ৯০৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৯১ লাখ ২২ হাজার ২০০ টাকা মূল্যের ৪ লাখ ২০ হাজার ২০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। গোটা অভিযানে এখন পর্যন্ত ৮৫টি মামলায় ৭৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপা‌শি ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ১ হাজার ৬ শত টাকা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন জানান, ১১ অক্টোবর দিনগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews