1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে থানা হাজতে থাকা ছাত্রলীগ নেতা মান্নাসহ ১০ নেতাকর্মীর ছবি ফেসবুকে ভাইরাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশালে থানা হাজতে থাকা ছাত্রলীগ নেতা মান্নাসহ ১০ নেতাকর্মীর ছবি ফেসবুকে ভাইরাল

  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে
নিউজ ডেস্ক।। 
বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের কর্মীদের কুপিয়ে জখম করার ঘটনায় মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্নাসহ ১০ জনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। আটকের পর রাতে তাদের কাউনিয়া থানা হাজতে রাখা হয়। কিন্তু সেখানকার সিসিটিভি ক্যামেরার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে বরিশাল শহরজুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

সোমবার (১৫ মে) সকাল থেকে ছবিটি বিভিন্ন ফেসবুকে পোষ্ট করা হয়। ছবিটিতে দেখা যায়, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইচ আহমেদ মান্না ও অনুসারীরা থানা হাজতে শুয়ে ও বসে আছেন। এদিকে মান্না আটকের পর থেকে ভাইরাল সেই সিসিটিভি ক্যামেরার ছবি নিয়ে বিরোধীরা নানা মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিচ্ছে। এমনকি একটি মহল ফয়দা লুটতে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে ওই ছবি গুলো পোষ্ট দিচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews