1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নিজ ঘরে গৃহবধূর রক্তাক্ত লাশ: স্বামী ও ছেলে পুলিশের জিম্মায় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনায় যুবলীগ নেতা রাজীব আবদুল্লাহ গ্রেফতার ভোলা সদর থানা পুলিশের অভিযানে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ১ মেহেন্দিগঞ্জের হাজিরহাট সংলগ্ন পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ মেহেন্দিগঞ্জের কালিকাপুর থেকে ৮০ পিস ইয়াবাসহ ১ জন আটক পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা হাম উপসর্গে আরও ২ মৃত্যু ৬-১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

বরিশালে নিজ ঘরে গৃহবধূর রক্তাক্ত লাশ: স্বামী ও ছেলে পুলিশের জিম্মায়

  • প্রকাশিত : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীর জর্ডন রোড এলাকার নিজ বাসা থেকে ইশরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ছেলেকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। রোববার ভোরে নগরীর জর্ডন রোড এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, নিহতের স্বামী আওলাদ হোসেন ছাপাখানার কাঁচামাল ব্যবসায়ী। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। আওলাদ হোসেন জর্ডন রোডের একটি তিন তলা ভবনে তার দুই ছেলেমেয়ে নিয়ে থাকতেন।

নিহতের স্বজনরা জানান, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেন আওলাদ হোসেনের স্ত্রী ইশরাত জাহান। এর পর পরই একটি শব্দ পেয়ে তার স্বামী আওলাদ হোসেন সেখানে যান। তিনিও চিৎকার করলে ঘরের অন্যান্য সদস্য সেখানে গিয়ে ইশরাত জাহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

পরে ওই ভবনের অন্যদের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বরিশাল মেট্রোপিলটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ বলেন, বিষয়টি দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ছেলেকে জিম্মায় নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews