1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ফেনসিডিল ভর্তি প্রাইভেটকার ফেলে পালাল মাদক ব্যবসায়ীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু বিপ্লব ও সংহতি দিবসে বরিশালে বিএনপির পৃথক সমাবেশ ও র‌্যালি বরিশালে সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি ব্রিজ নয় যেন মরণফাঁদ, ১৬ বছর ধরে পারাপার

বরিশালে ফেনসিডিল ভর্তি প্রাইভেটকার ফেলে পালাল মাদক ব্যবসায়ীরা

  • প্রকাশিত : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জে ফেনসিডিলবাহী প্রাইভেটকারকে ধাওয়া দিয়ে দুর্ঘটনায় পড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। আর ধাওয়া খেয়ে ফেনসিডিলসহ প্রাইভেটকার ফেলে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ প্রাইভেটকারটি থেকে ৪৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

এ সময় অধিদফতরের সিপাই মেহেদি হাসান (৩২) ও মো. সানি (২৬) আহত হয়েছেন।  তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রুহিতারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের একটি দল পিকআপ নিয়ে ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধাওয়া করে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। ধাওয়া খেয়ে রাস্তার পাশে প্রাইভেটকার রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাইভেটকারটি জব্দ করে। এ সময় প্রাইভেটকারে থাকা পাঁচটি কার্টুন থেকে ৪৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাকেরগঞ্জের বরিশাল-পটুয়াখালি মহাসড়কে অবস্থান নিয়ে একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিই। কিন্তু গাড়িটি সিগন্যাল অমান্য করে চলে যায়। তখন আমাদের গোয়েন্দা কার্যালয়ের পিকআপ নিয়ে দুই সদস্য সেই গাড়িটিকে ধাওয়া করে। তখন পিকআপটি খাদে পড়ে তারা আহত হন। আর প্রাইভেটকারটি ফেলে চালক ও এর আরোহীরা পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews