1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বালু ভরাট করে সরকারি খাল দখলের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু বিপ্লব ও সংহতি দিবসে বরিশালে বিএনপির পৃথক সমাবেশ ও র‌্যালি বরিশালে সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি ব্রিজ নয় যেন মরণফাঁদ, ১৬ বছর ধরে পারাপার

বরিশালে বালু ভরাট করে সরকারি খাল দখলের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৬০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলি ব্রিজ সংলগ্ন মাটির সাজ রেস্টুরেন্টের উত্তর পাশের সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখলের পায়তারা চালাচ্ছে স্থানীয় ব্যাবসায়ী ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্ত দেলোয়ার হোসেন তালতলী ব্রিজের পশ্চিম পাশে রাস্তা সংলগ্ন খালের পাশে প্রায় পাঁচ শতাংশ জমি বেরিকেড দিয়ে বালু ফেলে ভরাট করে দখলের পায়তারা চালাচ্ছে। স্থানীয় সচেতন অনেকের তার এই খালটা খোলের বিষয়টি খুবই অন্যায় বলে মনে করছেন। বর্তমানে জলাবদ্ধতা নিরসনে খাল বিলের ভূমিকা অপরিসীম। তাই খাল ভরাট করা খুবই অন্যায় কাজ।

 

ঐতিহ্যবাহী এ খালটি তালতলী হয়ে শায়েস্তাবাদ পর্যন্ত বিস্তৃত। খাল ভরাটের বিষয়ে দেলোয়ার হোসেন বলেন,আমি টয়লেট এর রিন, স্লাবের ব্যবসা করি, খালের পাশেই আমার সরকারি খাশ জমি বন্দোবস্ত নেয়া আছে প্রায় ২০ শতাংশ। সেই সুবাদে আমার জমির এপারেই এই জায়গাটুকু ভরাট করে আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করব এতে দোষের কি আছে। খালের পারতো খালিই পরে আছে।

 

 

এ বিষয়ে বরিশালের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সরকারি খাল দখল করা এবং ভরাট করা খুবই অন্যায়, আমি ঘটনাস্থলে লোক পাঠিয়েছি দ্রুত দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews