1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সাইবার আইনে সাংবাদিকসহ দুইজনের নামে মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু বিপ্লব ও সংহতি দিবসে বরিশালে বিএনপির পৃথক সমাবেশ ও র‌্যালি বরিশালে সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি ব্রিজ নয় যেন মরণফাঁদ, ১৬ বছর ধরে পারাপার

বরিশালে সাইবার আইনে সাংবাদিকসহ দুইজনের নামে মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরিশালে নতুন সাইবার আইনে সাংবাদিকসহ দুইজনের নামে মামলা হয়েছে। বুধবার (০৪ অক্টোবর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এক তরুণী এ মামলা করেন। এ তথ্য বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানিয়েছেন।

ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে বরগুনা সদর থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার বাদী হলেন- বরগুনার তালতলী উপজেলার নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাবের অভ্যর্থনা কর্মচারী মোসাম্মাৎ শিরিন (১৯)। বিবাদীরা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া এলাকার রাসেল সিকদার ওরফে নীরব (৩০) ও কালবেলা পত্রিকার বরগুনা জেলার তালতলী প্রতিনিধি নাইম ইসলাম (২৮)।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, বাদী শিরিন নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাবের অভ্যর্থনা কর্মচারী হিসেবে চাকরি করেন। মামলার ১ নম্বর সাক্ষী ডা. সুমন বিশ্বাসের ওই ল্যাবে চেম্বার রয়েছে। সপ্তাহে তিন দিন সেই চেম্বারে রোগী দেখেন তিনি। একই ল্যাবে কাজ করার সুবাধে তাদের মাঝে বন্ধুত্বের সৃষ্টি হয়। তারা একত্রে বিভিন্নস্থানে যেত ও ছবি ধারণ করতেন।

১১ আগস্ট বাদী মোবাইল ফোনে দেখতে পান বিবাদীরা বন্ধুত্বের একাধিক ভুলভাবে উপস্থাপন করে এবং ভুয়া কাবিননামা প্রর্দশন করে ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে আক্রমণাত্মক মিথ্যা, ভ্রান্তি প্রদর্শক ও মানহানিকর তথ্য-উপাত্ত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রদর্শন করে। ১১ আগস্ট একটি বেসরকারি টিভিতেও প্রকাশ করে। এসব অন্য আসামিরা ফেসবুক আইডিতে প্রচার করেন। এর মাধ্যমে বাদী ও ডা. সুমন বিশ্বাসের মানহানি হওয়ায় মামলা করা হয়েছে।

বেঞ্চ সহকারী কাকন আরও জানান, বাদী মামলায় এশিয়ান টিভির মাজাহারুল আমিন শুভ ও কালবেলা অনলাইন নিউজ পোর্টালের সুরুজ আহম্মেদকে নালিশিতে বিবাদী করেছিলেন। কিন্তু বিচারক তাদের বাদ দিয়ে দুইজনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews