1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: নদী, ইতিহাস ও সভ্যতার হাজার বছরের সাক্ষী প্রতিশ্রুতির চেয়ে বেশি করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার  গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। ইলিশের রাজ্যেও ভরা মৌসুমে ইলিশের আকাল, প্রশ্নের মুখে মৎস্য বিভাগের নজরদারি বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউনিয়ায় তৎপর ওসি সনজিত বরিশালে গুরুদেবের ১০৩তম আবির্ভাব তিথি ও রাধাষ্টমী উদযাপন বাংলাবাজারে অবহেলিত শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ

বরিশালের সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক

  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৩১ 0 বার সংবাদি দেখেছে
বরিশালে কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের সহেযাগিতা চেয়ে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, আমি আশা করছি এ জেলায় যতদিন কর্মরত থাকি আমার সকল ভালো কাজে আপনাদের পাশে পাবো। শুধু ভালো কাজেই নয়, আমার কোন অন্যায় কিংবা অনিয়ম পেলে অবশ্যই গঠনমূলক সমালোচনাও প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে অনেক কিছু ফুটে উঠে, এমন যদি কিছু থাকে যে আমার নজরে পড়ার আগে আপনাদের নজরে এসেছে সেটি আমাকে জানালে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আমি সকল বিষয়ে সাংবাদিকদের সহেযাগীতা কামনা করছি। মোটকথা আমরা আশা করছি বরিশালের স্বার্থে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময় বজায় থাকবে।

মতবিনিময় সভায় শহিদ আব্দুর রব সেরনিয়বাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মিডিয়া এশোশিয়েশনের সভাপতি হুমায়ন কবির, বরিশাল সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুর রহমান মিরন, ইন্ডেপেন্টেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন, বাংলাভিশনের বরিশাল প্রতিনিধি শাহিন হাসান, ঢাকা পোষ্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসান সহ বেশ কয়েকজন সাংবাদিক বক্তব্য রাখেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসকদ্বয়, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews