1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে একটি বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বাউফলে একটি বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মমিনপুর গ্রামের ফকু ডাক্তার বাড়িতে শনিবার (১৩ মে) রাত ২টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আনিচুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে।

সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মমিনপুর গ্রামের শনিবার (১৩ মে) রাত আনুমানিক ২ ঘটিকার সময় ফকু ডাক্তার বাড়ির পল্লী চিকিৎসক আবুল হোসেনের বিল্ডিং ঘরের ছাদে ওঠার সিঁড়ির কাছের টিনের বেড়া কেটে ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের ভিতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় আবুল হেসেনের ছেলে আনিচুর রহমান ডাক-চিৎকার দিলে তাকে (আনিচুর রহমান) কুপিয়ে জখম করে। ডাকাতরা নগদ ২লক্ষ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, ঘটনাস্থলে আছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews