1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বানারীপাড়ায় যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মোল্লাহাটে এক রাতে দুই বাড়ি থেকে ৪ গরু চুরি বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু নগরীতে মোটর সাইকেল চুরির ঘটনায় উদ্বেগ জলঢাকায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত গৌরনদীতে রাতের আগুনে পুড়ল গোয়ালঘর, গাভীন গরু-ছাগলসহ ৩০ হাঁসের মৃত্যু টরকী বন্দরের সাবেক ঔষধ ব্যবসায়ী আবুল হোসেন সিকদার আর নেই ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য বরিশাল প্রেস ক্লাবের কল্যাণ তহবিলে নিজস্ব বেতন থেকে চেক দিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক বরিশাল নগরীতে আর সি সি রাস্তা উদ্বোধন

বানারীপাড়ায় যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক :

বরিশালের বানারীপাড়া থানায় দায়ের করা যৌতুকের জন্য গুরুতর জখমের মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিলন খানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৮।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৮ সদর কোম্পানির একটি আভিযানিক দল বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানাধীন রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে মিলন খানকে গ্রেপ্তার করে। তিনি উজিরপুর উপজেলার বৈরকাঠি এলাকার বাসিন্দা এবং আলী আহমেদ খানের ছেলে।

এসআরবি-৮ জানায়, মিলন খানের বিরুদ্ধে বানারীপাড়া থানার জিআর নং-১৫/১৭ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ) ধারায় সাজা ওয়ারেন্ট ছিল। মামলাটি আদালতে প্রমাণিত হওয়ায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মিলন খানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews