1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বায়োমেট্রিক তথ্য জালিয়াতি: বাগেরহাটে ৩ ক্লোন সিমসহ প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বায়োমেট্রিক তথ্য জালিয়াতি: বাগেরহাটে ৩ ক্লোন সিমসহ প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ 0 বার সংবাদি দেখেছে

বাগেরহাট প্রতিনিধি:

বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের অপব্যবহার ও স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কৃত্রিম আঙুলের ছাপ তৈরি করে সিম রিপ্লেসমেন্টের মাধ্যমে প্রতারণার অভিযোগে বাগেরহাটের মোংলা এলাকায় একটি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোংলা থানাধীন চিলা বাজার এলাকার দুই বিকাশ ও নগদ ব্যবসায়ীর ব্যবসায়িক সিম ব্যবহার করে চক্রটি তিনটি ক্লোন সিম উত্তোলন করে। পরে সংশ্লিষ্ট গ্রাহকদের অজান্তে ওই সিম ব্যবহার করে বিকাশ ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চক্রটি সিম রিপ্লেসমেন্টের সময় ট্যাবের স্ক্রিনে প্রদর্শিত আঙুলের ছাপ প্রযুক্তির মাধ্যমে রেকর্ড করে সংরক্ষণ করত। পরবর্তী সময়ে ওই ডিজিটাল ছবি ব্যবহার করে কৃত্রিম ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে প্রকৃত গ্রাহকের উপস্থিতি ছাড়াই নতুন সিম উত্তোলন করা হতো।

এরপর ক্লোন করা সিম ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর করা এবং এসব সিম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ বা বিক্রি করা হতো বলে পুলিশের দাবি।

বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জানান, ঘটনার পর সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর অধীনে মামলা দায়ের করে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে ৯ জনকে গ্রেপ্তারের পাশাপাশি নগদ ৮০ হাজার ৭৪০ টাকা, ১১টি মোবাইল ফোন ও ২০টি সিম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, সিম রিপ্লেসমেন্টের ক্ষেত্রে শুধু আঙুলের ছাপ যাচাইয়ের পাশাপাশি গ্রাহকের সরাসরি উপস্থিতি নিশ্চিত করা এবং অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:

১. ইয়াছিন সওদাগর (২১), পিতা- দেলোয়ার সওদাগর, নলবুনিয়া, দ্বীপচর, শরণখোলা, বাগেরহাট।

২. মোঃ শামীম শেখ (২৭), পিতা- মোঃ রফিক শেখ, মাদুর পাল্টা, ৭ নম্বর ওয়ার্ড, সুন্দরবন ইউনিয়ন, মোংলা, বাগেরহাট।

৩. রাশেদ মোড়ল (২০), পিতা- রকিব মোড়ল, বাগদিয়া, বাগেরহাট সদর, বাগেরহাট।

৪. এহসানুল হাসান ওরফে রাকিব (৩২), পিতা- ইসমাইল হোসেন, পূর্ব সরালিয়া, ৪ নম্বর ওয়ার্ড, মোরেলগঞ্জ পৌরসভা, মোরেলগঞ্জ, বাগেরহাট।

৫. ফেরদাউস (২১), পিতা- মোঃ জুলহাস, বানাতীবাজার, কলাপাড়া, পটুয়াখালী।

৬. আশরাফুল ইসলাম (২৬), পিতা- আশাদ মিয়া, ষোল আনি, গজারিয়া, মুন্সীগঞ্জ।

৭. মেহেদী হাসান (২৯), পিতা- মজিবুর রহমান, জাইসতালা, গজারিয়া, মুন্সীগঞ্জ।

৮. মোঃ নাজমুল হাসান (২০), পিতা- মোঃ কিরন, বালিয়াতলী, বরগুনা সদর, বরগুনা।

৯. মোঃ মামুন গাজী (২১), পিতা- শহিদুল গাজী, ড্যাং, মির্জাগঞ্জ, পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews