1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট ভাবছেন না রদ্রি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট ভাবছেন না রদ্রি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েই মাঝমাঠের ভরসা হয়ে উঠেছেন রদ্রি। টানা দুই মৌসুমে লা লিগা জিতলেও দীর্ঘ ১২ বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ না পাওয়ার আক্ষেপ কাটেনি কাতালান পরাশক্তিদের। ইউরোপীয় ফুটবলের শীর্ষ মঞ্চে নিজেদের অবস্থান ফেরাতে ৩০ বছর বয়সী এই স্প্যানিশ তারকাকে দলে ভিড়িয়েছে বার্সা। খবর গোলডটকমের।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো-কে দেওয়া সাক্ষাৎকারের রদ্রি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ফেবারিট ভাবা ঠিক হবে না। ইউরোপের সেরা হওয়ার দৌড়ে বার্সেলোনাকে আরও কয়েক ধাপ এগোতে হবে বলে মনে করেন স্পেন অধিনায়ক। দলের সম্ভাবনা স্বীকার করলেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বাড়তি চাপ নিতে রাজি নন তিনি।

রদ্রির বলেন, চ্যাম্পিয়ন্স লিগ জেতা আমাদের জন্য বাস্তবসম্মত এক লক্ষ্য, তবে আমি মনে করি না আমরা এই টুর্নামেন্টের ফেভারিট। ইউরোপকে নিজেদের আসল শক্তিমত্তা দেখাতে এখনো আমাদের শেষ ধাপটি পার হওয়া বাকি। কেবল খেলোয়াড়ি প্রতিভা দিয়েই চ্যাম্পিয়ন হওয়া যায় না; এর জন্য দলের বেশ কিছু ঘাটতি এখনো শুধরে নিতে হবে।

সাম্প্রতিক বছরগুলোতে নকআউট পর্বের শেষ মুহূর্তের ভুল, লাল কার্ড কিংবা রক্ষণভাগের ব্যর্থতায় বিদায় নিতে হয়েছে বার্সেলোনাকে। রদ্রির মতে, চ্যাম্পিয়ন্স লিগে শুধুই আক্রমণাত্মক ফুটবল নয়, বরং ম্যাচের কঠিন পরিস্থিতি সামাল দেওয়াটাই আসল।

তিনি বলেন, চ্যাম্পিয়ন্স লিগে সবসময় সেরা দলটাই যে জেতে, তা নয়। এটি মূলত ম্যাচের ছোট ছোট মুহূর্তগুলো নিয়ন্ত্রণে রাখার খেলা। আক্রমণে খুব বেশি উজ্জ্বল না হলেও দলকে আরও সংহত ও ধারাবাহিক হতে হবে। এই জায়গায় আমাদের আরও উন্নতির সুযোগ রয়েছে।

ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ লড়াইয়ের পর ইউরোপ জয়ের অভিজ্ঞতা রয়েছে রদ্রির। সেই অভিজ্ঞতা টেনে তিনি জানান, ইউরোপসেরা হতে গেলে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বড় কিছু জেতার আগে আপনাকে হারতে হবে এবং সেই হার থেকে শিখতে হবে। আমি নিজেও ম্যানচেস্টার সিটিতে শিরোপা তোলার আগে বহুবার ব্যর্থ হয়েছি। এই অভিজ্ঞতার মধ্য দিয়েই খেলোয়াড়েরা প্রতিবছর নিজেকে পরিণত করে তোলে।

সূত্র: গোলডটকম

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews