1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাসে আগুন দিয়ে শীর্ষ নেতাদের ছবি পাঠাতেন তারা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বাসে আগুন দিয়ে শীর্ষ নেতাদের ছবি পাঠাতেন তারা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর মিরপুরে বাসে আগুন দেয়ার অভিযোগে যুবদলের চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ওই চারজন টাকার বিনিময়ে বাসে আগুন দিয়ে ভিডিও ধারণ করে সেই ভিডিও শীর্ষ নেতাদের কাছে পাঠাতেন বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।

মিরপুরের কালশীতে গত শনিবার বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনায় যুবদলের ওই চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গ্রেপ্তার হওয়া চারজন হলেন- আল মোহাম্মদ চাঁন, মো. সাগর, মো. আল আমিন রুবেল ও মো. খোরশেদ আলম।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন এই চারজনই যুবদলের সঙ্গে জড়িত। শনিবার রাতে কালশীতে বসুমতি পরিবহনের বাসে আগুন দেয় তারা।’র‍্যাব কর্মকর্তা জানান, শীর্ষনেতাদের নির্দেশে আগুন দেয়ার পরিকল্পনা হয়। মোটরসাইকেল থেকে পেট্রোল সংগ্রহ করে বাসে আগুন দেয় তারা। এজন্য নেতাদের কাছ থেকে অর্থ পান অভিযুক্তরা। আর বাসে আগুন দেয়ার পর বিডিও ধারণ করে ওই ভিডিও আবার নেতাদের হোয়াটসঅ্যাপে তারা পাঠিয়ে দিতেন বলে র‍্যাব কর্মকর্তা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews