1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপি নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে যা ইচ্ছে বলছে: কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিএনপি নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে যা ইচ্ছে বলছে: কাদের 

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল মানুষিক ট্রমার চরম পর্যায়ে আছে। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে যা ইচ্ছে বলছে। আজ শুক্রবার (২৪ মে) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বিষয়ে তিনি আরও বলেন, বিএনপি নেতা বলে নয়, অগ্নি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, পুলিশের ওপরে হামলা, সাংবাদিকদের ওপরে হামলার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্দুকের নলের ওপর ক্ষমতায় থাকার যে চর্চা বিএনপির, তা তারা অব্যাহত রেখেছে। বিএনপির শক্তি ক্রমান্বয়ে কমে এসেছে, তাই নেতিবাচক রাজনীতির চর্চা করছে। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, দখল করেনি।

ওবায়দুল কাদের বলেন, ব্যক্তি অপরাধ করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাদের শাস্তি নিশ্চিত করছে কিনা? অপরাধ যেই করুক, শাস্তি তাকে পেতেই হবে।

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে রক্ষার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপি অন্যায় করলে শাস্তি পাবে, তাদের প্রোটেকশন দেয়ার প্রশ্নই আসে না।

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয় বলে জানায় দেশটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews