1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপিকে ২৪ ডিসেম্বর গণমিছিল না করার অনুরোধ কাদেরের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিএনপিকে ২৪ ডিসেম্বর গণমিছিল না করার অনুরোধ কাদেরের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৪০১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিলের দিন বিএনপিকে ঢাকায় গণমিছিল না করার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় এই অনুরোধ জানান তিনি।

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনও আছে। একইদিন দুই দলের কর্মসূচি থাকায় সংঘাত যেন না হয় সেজন্য বিএনপিকে কর্মসূচি না করার অনুরোধ জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন, আমরা তাদের অনুরোধ করব ঢাকা শহরে অহেতুক সংঘাতের উসকানি দেবেন না। সারা দেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবে, আমরা সংঘাত চাই না।

আওয়ামী লীগের সম্মেলন সাদামাটা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের কারণে আওয়ামী লীগের সম্মেলনে কোনো আলোকসজ্জা হবে না। সাজসজ্জাও হবে মঞ্চ কেন্দ্রিক; সামান্য, যেটা না হলেই না কিন্তু উপস্থিতি হবে বিশাল।

বিএনপি ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ ফ্লপ হয়েছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের মাথা খারাপ হয়নি তাদেরই হয়েছে। বেপরোয়া হয়ে গেছে। ১০ তারিখ সুপার ফ্লপ। সারা দেশে শান্তিপূর্ণ অবস্থান ছিল আওয়ামী লীগের। তারা কোথায় ছিল? গোলাপবাগে মিটিং করেছে। পল্টনে করবেই। করবে বললেই হয় না! ২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন, আমরা তাদের অনুরোধ করব; ঢাকা শহরে অহেতুক সংঘাতের উসকানি দেবেন না। আপনাদের গণমিছিল কর্মসূচি বাইরে করেন।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফিসহ মহানগরের নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews