1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপির সঙ্গে সংলাপে রাজি সরকার, তবে… - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিএনপির সঙ্গে সংলাপে রাজি সরকার, তবে…

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সঙ্গে শর্তযুক্ত সংলাপে রাজি নয় সরকার।শর্ত প্রত্যাহার করলে তবেই এ নিয়ে চিন্তাভাবনা করা হবে।’

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘কারও পরামর্শ কিংবা নির্দেশনায় নির্বাচন হবে না, সুষ্ঠ নির্বাচন হচ্ছে কিনা যে কেউ চাইলে পর্যবেক্ষণ করতে পারে। বিএনপি আপসহীন, তাই তাদের সঙ্গে কোনো সংলাপ নয়‌।’

আগামী জাতীয় নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের পাঁচ দফা সুপারিশের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পর্যবেক্ষক দলের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে। বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্বাচন কমিশন বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। বিএনপি সবার আগে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এসব শর্ত রেখে সংলাপ হতে পারে না।’

মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করার সময় সংলাপের বিষয়ে কোনো কথা হয়নি জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘তারা কোথা থেকে সংলাপের কথা আনলো, তা বুঝতে পারছি না। ওদের (বিদেশি) কথায় ইলেকশন হবে না। ইলেকশন আমাদের নিজস্ব বিষয়। ওরা বন্ধু রাষ্ট্র হিসেবে সুপারিশ করতেই পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews