1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএমডব্লিউ না দেওয়ায় বিয়ে ভাঙলেন প্রেমিক, প্রেমিকার আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বিএমডব্লিউ না দেওয়ায় বিয়ে ভাঙলেন প্রেমিক, প্রেমিকার আত্মহত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএমডব্লিউ ও সোনা যৌতুক হিসেবে না দেওয়ায় বিয়ে করতে আপত্তি জানান প্রেমিক। এর জেরে আত্মহত্যা করেছেন ২৬ বছর বয়সী এক চিকিৎসক। এমন ঘটনা ঘটেছে ভারতের কেরালার তিরুবনন্তপুরমে। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর বয়সী শাহানা একটি স্থানীয় সরকারি মেডিকেল কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শাহানা তাঁর মা ও ভাইবোনের সঙ্গে থাকতেন। তাঁর বাবা দু বছর আগেই মারা যান। শাহানার সঙ্গে ইএ রুয়েইস নামের এক চিকিৎসকের প্রেমের সম্পর্ক ছিল। একসময়ে তাঁরা দুজনই বিয়ে করার সিদ্ধান্ত নেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, রুয়েইসের পরিবার সোনা, ১৫ একর জমি ও বিএমডব্লিউ গাড়ি যৌতুক হিসেবে চায়। এ সব শুনে শাহানার পরিবার জানায়, তার এসব চাওয়া পূরণ করতে পারবে না। এরপর বিয়ে করতে আপত্তি জানান রুয়েইস। এতে হতাশ হয়ে আত্মহত্যা করেন শাহানা।

পুলিশ জানিয়েছে, শাহানার মরদেহের পাশে একটি সুইসাইড নোট লেখা ছিল। যাতে লেখা ছিল, সবাই শুধু অর্থ চায়। কেরালার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যৌতুকের দাবির অভিযোগের বিষয়ে রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগকে একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews