1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিচার ব্যবস্থায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভুক্তভোগী-সাক্ষী সুরক্ষা আইনের দাবি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বিচার ব্যবস্থায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভুক্তভোগী-সাক্ষী সুরক্ষা আইনের দাবি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি // বাংলাদেশের বিচার ব্যবস্থায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ বিষয়ে বরিশালে ‘বাংলাদেশের বিচার ব্যবস্থায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভুক্তভোগী এবং সাক্ষী সুরক্ষা আইনের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় বরিশাল বি.ডি.এস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বরিশাল ইউনিটের উদ্যোগে আয়োজিত সভায় আইনজীবী, মানবাধিকারকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতার ঘটনায় অনেক ভুক্তভোগী ও সাক্ষী নানা ধরনের ভয়ভীতি, সামাজিক চাপ ও নিরাপত্তাহীনতার কারণে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করতে অনাগ্রহী হয়ে পড়েন। ফলে অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও পৃথক সুরক্ষা আইন প্রণয়ন জরুরি।

সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট, বরিশাল ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন মন্টু। তিনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তার পাশাপাশি ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews