1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিদেশি ভাড়া করে এনে দেশ চালানো যায় না: মির্জা ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশি ভাড়া করে এনে দেশ চালানো যায় না: মির্জা ফখরুল

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো সম্ভব নয়।” তিনি আরও বলেন, “জনগণের প্রতিনিধি ছাড়া সংসদ চলে না, আর সেই প্রতিনিধি নির্বাচিত না হলে গণতন্ত্রও চলে না।”

শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমরা যখন জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন চাই, তখন বলা হয় বিএনপি শুধু নির্বাচন চায়। কিন্তু নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধি কীভাবে নির্বাচন হবে? আর প্রতিনিধি ছাড়া কি সংসদ চলে? সংসদ না থাকলে জনগণের শাসন কোথায় থাকবে?”

বর্তমান পরিস্থিতিকে জগাখিচুড়ি আখ্যা দিয়ে তিনি বলেন, “বাংলাদেশে এখন রাজনৈতিক ও অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। রাতারাতি সংস্কার হয় না। এটা কোনো এক-দুইটি বৈঠকে ঠিক হওয়ার বিষয় নয়। সুষ্ঠু সংস্কারের জন্য সময় ও প্রক্রিয়ার প্রয়োজন।”

ভোটের পদ্ধতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানে না। তারা চায়, যাকে ভোট দেবে তিনিই যেন তার প্রতিনিধি হন। অথচ সরকার জোর করে একের পর এক অগ্রহণযোগ্য ব্যবস্থায় নির্বাচন করছে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “পত্রিকা খুললেই এমন সব খবর আসে যা বিএনপির মূল রাজনৈতিক চেতনার সঙ্গে যায় না। তাই আমাদের সবাইকে সততার সঙ্গে রাজনীতি করতে হবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews