1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্বে সাংবাদিক হত্যা ৫০ শতাংশ বেড়েছে: জাতিসংঘ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিশ্বে সাংবাদিক হত্যা ৫০ শতাংশ বেড়েছে: জাতিসংঘ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ২০২২ সালে বিশ্বেজুড়ে মোট ৮৬ জন সাংবাদিক এবং গণমাধ্যমকর্মী নিহত হয়েছে, যা আগের তুলনায় ৫০ শতাংশ বেশি। অর্থাৎ, গড়ে প্রতি চার দিনে নিহত হয়েছে একজন সাংবাদিক।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর নতুন এক পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। সিবিএস নিউজ এ খবর দিয়েছে। ইউনেসকোর এই পরিসংখ্যান প্রকাশ হয়েছে গত মঙ্গলবার। এতে দেখা গেছে, ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল ৫৮, যা গত বছর অনেক বেশি বেড়েছে।

বিশ্বে সাংবাদিক নিহতের সংখ্যা বাড়ার মধ্যে লাতিন আমেরিকা ছিল সবচেয়ে প্রাণঘাতী। গত বছর সেখানে ৪৪ জন সাংবাদিক নিহত হয়েছে। এরপরেই রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সেখানে নিহত হয়েছে ১৬ জন সাংবাদিক।

আর পূর্ব ইউরোপে নিহত হয়েছে ১১ জন সাংবাদিক। ওদিকে, বিশ্বের এক একটি দেশে সাংবাদিক নিহতের পরিসংখ্যানের হিসাবে কেবল মেক্সিকোতেই নিহত হয়েছে ১৯ জন সাংবাদিক।

এরপরের অবস্থানেই আছে ইউক্রেন। সাংবাদিক নিহতের সংখ্যা সেখানে ১০। আর হাইতিতে নিহত হয়েছে ৯ জন সাংবাদিক। নানা কারণে এই সাংবাদিকরা নিহত হয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রেই সংঘটিত অপরাধ, সশস্ত্র সংঘাত বা চরমপন্থার উত্থান নিয়ে প্রতিবেদনের কারণে সাংবাদিকদের হত্যা করা হয়েছে।

এ ছাড়া দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও প্রতিবাদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে প্রতিবেদন তৈরির জন্যও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে সিবিএস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews