1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ 0 বার সংবাদি দেখেছে

স্পোর্টস ডেস্ক // বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণের আগে প্রকাশিত তালিকায় মোট ১৯১ জন কাউন্সিলরের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রাথমিক তালিকায় না থাকলেও ঢাকার ১৫টি ক্লাবকে এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ক্লাব হলো—এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব। এর আগে প্রাথমিক তালিকা থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছিল।

এছাড়া পাঁচটি জেলা—সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপ অনুমোদন দেওয়া হয়েছে। তবে নরসিংদীর কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতো চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন ভার্চুয়াল বৈঠক শেষে শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews