1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিসিসি’র ১৯ নং ওয়ার্ড আ’লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন- নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বিসিসি’র ১৯ নং ওয়ার্ড আ’লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন- নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত 

  • প্রকাশিত : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে
বরিশাল নগরীর ১৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশন এর নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত। ২৩ মে মঙ্গলবার মাগরিব বাদ বরিশাল নগরীর হাসপাতাল রোডস্থ বিসিসি’র ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের আয়োজিত ওয়ার্ড আঃলীগের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ্যাড বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড আফজালুল করীম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,  এ্যাড মজিবর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড দেলোয়ার হোসেন মুন্সি,কেন্দ্রীয় কৃষকলীগ নেতা খান আলতাফ হোসেন ভুলু, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ শাজাহান হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মিলন ভূইয়া,বরিশাল জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর সদস্য অসীম দেওয়ান, বরিশাল বিএম কলেজ ছাত্রলীগ এর সাবেক ভিপি মোঃ মঈন তুষার, বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তারিক বিন ইসলাম, সাংস্কৃতিক সম্মনয় পরিষদের অধ্যাপক নাজমুল হাসান আকাশ, ১৯ নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বাচ্চু,বরিশাল বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক  শুভ সেন,১৯ ওয়ার্ড আঃলীগ নেতা শফিউর রহমান দুলাল,১৯ নং ওয়ার্ড আঃলীগ নেতা জামাল হোসেন সহ ওয়ার্ড আওয়ামী লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews