1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিস্ফোরক মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিস্ফোরক মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দুই বছর আগে সরকারবিরোধী আন্দোলনের সময় দায়ের করা বিস্ফোরক আইনের এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৬৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বৃহস্পতিবার এই আদেশ দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রয়েছেন অব্যাহতি পাওয়া অন্য নেতাকর্মীদের মধ্যে।

মামলার বিবরণে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা থানা এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা। পরে সেখানে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়।

সে সময় ‘যানবাহনে ক্ষতিসাধন ও পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণের’ অভিযোগে ৩১ অক্টোবর এ মামলা দায়ের করেন রমনা থানার এসআই আউয়াল।

অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর গত বছরের ২১ অক্টোবর আদালতে দুটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা একই থানার এসআই মামুন হাসান।

সেখানে মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। পরে গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত একটি চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেন।

আর বিস্ফোরণ আইনের চূড়ান্ত প্রতিবেদনটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। সেই ধারাতেও বিএনপি নেতাকর্মীদের অব্যাহতি দেওয়া হল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews