1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বোমা তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগ সমর্থক নিহত! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বোমা তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগ সমর্থক নিহত!

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার লালমোহন উপজেলায় বোমা তৈরি করার সময় বিস্ফোরণে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার রাতের দুর্ঘটনায় নিহত মনির বয়াতি (৪৫) আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছেন লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহাবুবু উল আলম।

লালমোহন থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মোল্লা জানান, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ধৌলিগরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার একটি বসতঘরে বোমা তৈরির সময় এ দুর্ঘটনা ঘটে। এতে মনির বয়াতিসহ আরও একজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশালের হাসপাতালে পাঠানো হলে পথেই মনিরের মৃত্যু হয়। সে একই এলাকার মৃত তালেব আলীর ছেলে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছেন লালমোহন থানা পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত ফিরোজকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ আজ সকালে সাংবাদিকদের জানান, এ ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করে চিকিৎসকরা। পরে পথেই মনির বয়াতি মারা যায়। পুরো ঘটনাটিকে পুলিশ তদন্ত করছে। এতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews