1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ব্রাজিল সমর্থকদের দিকে থুতু মেরেছিলেন ডি মারিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ব্রাজিল সমর্থকদের দিকে থুতু মেরেছিলেন ডি মারিয়া

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // ২০২৬ বিশ্বকাপে লাতিন অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ ছাপিয়ে আলোচনায় উঠে আসে দুই দলের সমর্থকদের দ্বন্দ্ব। বাংলাদেশ সময় গত বুধবারের সেই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

ম্যাচের আগে ব্রাজিলের পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান আর্জেন্টাইন সমর্থকরা। ম্যাচেও একের পর এক ফাউল করেন দুই দলের খেলোয়াড়রা। মারাকানার গ্যালারিতে আজ আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয় জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ই। শৃঙ্খলা আনতে গিয়ে ব্রাজিলিয়ান পুলিশ বেশ কয়েকজন আর্জেন্টাইন ভক্তকে আহত করে। এ ঘটনায় লিওনেল মেসি ও তার সতীর্থরা তাদের (সমর্থকদের) নিরাপত্তা পরীক্ষা করার জন্য স্ট্যান্ডের দিকে এগিয়ে যান। এমনকি উঠে গিয়েছিলেন মাঠ থেকেও।

উত্তেজনাকর এমন ম্যাচের রেশ এখনো কাটেনি। ম্যাচ শুরুর সেই সংঘাতের তদন্ত করার ঘোষণা এরইমধ্যে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্রাজিল দোষী হলে পেতে হতে পারে শাস্তি। বিশ্বকাপ বাছাইয়ে দলটির এক পয়েন্ট কাটা হতে পারে। এছড়া আর্থিক জরিমানা বা ফাঁকা মাঠে খেলার শাস্তিও দেওয়া হতে পারে।

এরই মধ্যে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সংঘাতের সময় ড্রেসিংরুমে যাওয়ার পথে ব্রাজিলের সমর্থকদের দিকে থুতু মারছেন আর্জেন্টিনার উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। অবশ্য ব্রাজিলের এক সমর্থকই তাকে উদ্দেশ্য করে আগে বিয়ার ছুড়ে মারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews