1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের বুখাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন গৃহবধূকে ‘হত্যার পর’ লাশ হাসপাতালে রেখে উধাও স্বামী এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী

ভোলায় ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৫০৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলায় ট্রলির সঙ্গে ধাক্কা লেগে মো. মেহেদী হাসান ডালিম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেনের ছেলে।

এ ঘটনায় মো. সালাউদ্দিন নামে আরেকজন আহত হয়েছেন। তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে, মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর মেহেদী ও সালাউদ্দিন মোটরসাইকেলে করে বাংলাবাজার থেকে দৌলতখান যাচ্ছিলেন।

বাংলাবাজার এলাকার সরকার বাড়ি এলে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তারা দুজনই আহত হন।

ওই সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের পরিবারের সদস্যরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বরিশাল প্রেরণ করেন।

পরে রাত পৌনে ১০টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে মেহেদীর মৃত্যু হয়। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews