1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় দুই শিশুর রহস্যজনক মৃত্যু: হাসপাতালে আরও ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু বিপ্লব ও সংহতি দিবসে বরিশালে বিএনপির পৃথক সমাবেশ ও র‌্যালি বরিশালে সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি ব্রিজ নয় যেন মরণফাঁদ, ১৬ বছর ধরে পারাপার

ভোলায় দুই শিশুর রহস্যজনক মৃত্যু: হাসপাতালে আরও ২

  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৭১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর পাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর নিউটন গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু হলো- ওই গ্রামের মাসুদের মেয়ে মারিয়া (৬) ও একই গ্রামের মনিরের ছেলে আনাছ (২)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। এদিকে ওই ঘটনায় প্রতিবন্ধী মো. ইলিয়াস (১১) ও মো. মাহিন (২) নামে আরও দুই শিশু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, সকালে মারিয়ার মা ও দাদি নদীর তীরে লাকড়ি কুড়াতে যান। এ সময় তারা মারিয়াসহ ওই চার শিশুকে নিয়ে যান। লাকড়ি কুড়ানোর সময় হঠাৎ একটি বাতাস আসে। এতে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। দুপুরে তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারিয়া ও আনাছ মারা যায়। মাহিন ও ইলিয়াসকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়।

চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোভন বশাক বলেন, দুই শিশুর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বুকে পানির শব্দ ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি পানিতে ডুবে যাওয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে বিষয়টি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারবো। তবে শিশুদের পরিবার থেকে পাওয়া তথ্য বিভ্রান্তিকর ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews