1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় নিখোঁজের ১০ ঘণ্টা পর পুকুরে মিললো নারীর মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

ভোলায় নিখোঁজের ১০ ঘণ্টা পর পুকুরে মিললো নারীর মরদেহ

  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলায় নিখোঁজের ১০ ঘণ্টা পর বসতঘরের পাশের পুকুর থেকে সুরমা বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। সুরমা বেগম ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রহমতপুর গ্রামে মো. হাবিবুর রহমানের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সুরমা বেগম অসুস্থ হওয়ায় তার স্বামী কয়েক বছর আগে তাকে বাবার বাড়ি রেখে যান। এরপর আর তার কোনো খোঁজ খবর নেননি। তখন থেকেই সুরমা বেগম তার বাবার বাড়ির একটি ঘরে বসবাস করছিল। রোববার রাতে তিনি ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। তার পরিবারের লোকজন রাতে তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি।

তারা আরও জানান, সকালের দিকে বাড়ির পাশের পুকুরে সুরমার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তাদের দাবি সুরমার মৃগী রোগ ছিল। পুকুরের হাত-মুখ ধলাতে গিয়ে হয়তো তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে ডুবে মারা যান।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। স্থানীয়রা ও তার পরিবারের সদস্যের দাবি সুরমার মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে ডুবে মারা যান। তবে আমরা বিষয়টি তদন্ত করছি। এ বিষয়ে মনপুরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews