1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ঝর্ণা (৫) ও সোহেল (২) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রবিবার (০৫ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পূর্ব কাজির চর গ্রামের বুলু আকনের বাড়িতে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের বুলু আকনের সন্তান। নিহতদের মামা জয়নাল আকন এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের মামা জয়নাল আকন জানান, রবিবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে তার ভাগ্নী ঝর্ণা ও ভাগ্নে সোহেল হাত-মুখ ধুতে বাড়ির পুকুরে যায়। এসময় পা পিছলে তারা দুজনেই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পুকুর থেকে তাদের ফিরে আসতে দেরি হওয়ায় তাদের মা তাদেরকে পুকুর থেকে ডেকে আনতে যায়। তিনি পুকুরের ঘাটলায় গিয়ে দেখেন ঝর্ণা ও সোহেলের পায়ে থাকা স্যান্ডেল পুকুরের পানিতে ভাসছে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না।

তাৎক্ষণিক তিনি পুকুরে নেমে তাদেরকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরের উত্তর কোনায় প্রথমে সোহেলের মরদেহ ভেসে ওঠে। এরপর তার কাছেই ঝর্ণার মরদেহটিও ভেসে ওঠে। তাৎক্ষণিক স্বজনরা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে লাহারহাট ফেরিঘাট পর্যন্ত গিয়ে ফিরে আসে।

জয়নাল আকন আরও জানান, ভাইবোন দুজনের মৃত্যু পুকুরেই হয়েছে। তারপরও আমরা বরিশাল নিয়ে যেতে চেয়েছি। কিন্তু লাহারহাট ফেরিঘাট পর্যন্ত গিয়ে দেখলাম তারা দুজন আর বেঁচে নেই। তাই বরিশাল শেরেবাংলা হাসপাতালে না গিয়ে লাহারহাট ফেরিঘাট পর্যন্ত গিয়ে সেখান থেকে ফিরে এসেছি। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা জানান, এ ঘটনাটি পুলিশকে কেউ অবগত করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews