1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় বাসের ধাক্কায় কলেজছাত্রীসহ নিহত ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ভোলায় বাসের ধাক্কায় কলেজছাত্রীসহ নিহত ৩

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩৩৪ 0 বার সংবাদি দেখেছে
ভোলা ও দৌলতখান প্রতিনিধি // ভোলায় বাসের ধাক্কায় কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগরের চার নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের কয়ছর মাতাব্বরের মেয়ে কলেজ ছাত্রী রিমা আক্তার (১৭), একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও ওই গ্রামের মো. আবুল কালাম (৫৫) । আবুল কালাম নামে একজন ইজিবাইক চালাচ্ছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির বলেন, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি বাস খায়েরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসচালককে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews