1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার দৌলতখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাবেক ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার খায়েরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আবুল কালাম (৪৫) ও মো. আলম (৪০)। আবুল কালাম দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও আলম ওই গ্রামের মো. সিদ্দিকের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল কালাম ও আলমসহ আরও একজন মোটরসাইকেল নিয়ে দৌলতখানে যাচ্ছিলেন। পথে খায়েরহাট রাস্তার মাথা পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে তিনজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে যুবদল নেতা আলম নিহত হন। গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews