1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় সন্ত্রাসবিরোধী মামলার আসামি মসজিদের ইমাম গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভোলায় সন্ত্রাসবিরোধী মামলার আসামি মসজিদের ইমাম গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৫০৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার মনপুরায় মুফতি মাইনুদ্দিন ওরফে ময়েজ (৩৫) নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি— মাইনুদ্দিন পলাতক জঙ্গি নেতা।

বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।আটক মাইনুদ্দিন উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে। তিনি মসজিদের ইমাম।

পুলিশের দাবি, ইমাম মাইনুদ্দিন গাজীপুরের জয়দেবপুর থানার সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি। এ ছাড়া ২০০৯ সালে একই থানার বিস্ফোরকদ্রব্য মামলায় তিনি জেল খেটেছেন।

এ ছাড়া গ্রেফতার ওই ইমামের বিরুদ্ধে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা রয়েছে। এ ব্যাপারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় তাকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews