1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ভোলায় ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • প্রকাশিত : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলায় দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার। যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রোববার (৩ ডিসেম্বর) এসব মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার আরিফুজ্জামান। বাতিলকৃত প্রার্থীদের মধ্যে ভোলা-১ আসনের প্রার্থী মিজানুর রহমান এবং ভোলা-২ আসনের প্রার্থী বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোটার তালিকা সঠিক না থাকা এবং একই দলের একাধিক প্রার্থী থাকায় তাদের প্রার্থীরা বাতিল করা হয়।

এর আগে প্রার্থীদের উপস্থিতিতে দাখিলকৃত যাচাই-বাছাই করেন রিটার্নিং অফিসার। ভোলার চারটি সংসদীয় আসনে ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যার মধ্যে সদর আসন থেকে চারজন, ভোলা-২ থেকে ছয়জন, ভোলা-৩ থেকে পাঁচজন ও ভোলা-৪ থেকে পাঁচজন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ১৭টি, দুইটি অবৈধ এবং একটির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews