1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ভোলায় গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪০১ 0 বার সংবাদি দেখেছে

ডেক্স রিপোর্ট // চরফ্যাশনের দক্ষিণ আইচায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে ফরিদ সওদাগর (৩৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দক্ষিণ আইচা থানার উত্তর চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তারা হলেন (১) মোঃ রুবেল (২) নুর হোসেন (৩) মোঃ হোসেন (৪) মোঃ আবুল কালাম।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ৮ টায় একই এলাকায় বাড়ির পাশে রুবেল(৩০) এর জমিতে নিহত ফরিদের গরু ঘাস খায়। এ সময় রুবেল- ফরিদ সওদাগরের গরুকে পিটিয়ে বাড়িতে এনে গাছের সাথে বেধে রাখেন। ফরিদ রুবেলকে গরু বেধে রাখছে কেনো জিজ্ঞেস করতে গেলে রুবেল ক্ষিপ্ত হয়ে ফরিদ সওদাগরকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় ফরিদ সওদাগরের ডাক চিৎকার করলে তার আত্মীয় রুহুল আমিন, গিয়াসউদ্দিন, আছমা ও ময়না সহ কয়েকজন দৌড়ে আসলে তাদেরকেও মরিচের গুঁড়া মেরে রুবেল সহ অজ্ঞাত ১০-১২ জন মিলে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফরিদ সওদাগরের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নিলে ডাক্তার সেখানে না রেখে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে বুধবার (৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থা বিকালে ফরিদ সওদাগরের মৃত্যু হয়।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার সাব ইন্সপেক্টর মো,রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হওয়ার পর আমরা ৪জন আসামীকে গ্রেফতার করেছি । বাকি আসামীদের গ্রেফতার‍‍`র চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews