1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বিকেল ৫টায় তিনি হাসপাতালে পৌঁছান। এর আগে দেশে আসার পর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে দল থেকে দেয়া সংবর্ধনায় তিনি বক্তব্য দেন। এর আগে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এভারকেয়ারে পৌঁছেছে।

মঞ্চে থাকলেও মন হাসপাতালে মায়ের কাছে আছে বলে বক্তব্যে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, ‘এতদিন আমার সঙ্গে কী হয়েছে আপনারা সবাই জানেন। তিনি (খালেদা জিয়া) দেশকে ভালোবেসেছেন, তার সঙ্গে কী হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসেবে আপনাদের কাছে আমি চাইব, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ উনাকে তৌফিক দেন এবং উনি দ্রুত সুস্থ হতে পারেন।’

 

তিনি আরও বলেন, ‘সন্তান হিসেবে আমার মন মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি। আমাদেরকে আজ নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষই হই, যে শ্রেণির মানুষই হই, যে রাজনৈতিক দলেরই সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই— যেকোনো মূল্যে আমাদের এই দেশের শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে হবে।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘২০২৪ সালে ৭১ এর স্বাধীনতা অর্জনের মতো ছাত্র-জনতা, কৃষক শ্রমিক দলমত নির্বিশেষে সবাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে। ৭১ সালে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলো ২৪ এর ৫ আগস্ট সে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে। মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়।’

তিনি বলেন, ‘এদেশে পাহাড়ের লোক আছে, সমতলের আছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব বিশ্বাসের মানুষ আছে। সবার জন্য নিরাপদ দেশ গড়ে তুলবো। সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। সবাই ঐক্যবদ্ধ হলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews