1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের গৌরনদীতে সিরাজুল ইসলাম চুন্নু (৪২) নামের এক মাদক কারবারিকে ইয়াবা সহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এক ছাত্রদল নেতা সহ স্থানীয়রা।

 

রোববার দিবাগত রাতে গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ডে কাসেমাবাদ এলাকা থেকে ওই ইয়াবা কারবারিকে আটক করা হয়। পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও কাসেমাবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহিম জানান, ৯নং ওয়ার্ডের কাসেমাবাদ-হরিসেনা এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছে মাদক ব্যবসায়ি সিরাজুল ইসলাম চুন্নু।

 

সেই ধারাবাহিকতায় রোববার (১৯ এপ্রিল)কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে ইয়াবা বিক্রির সময় স্থানীয় যুব সমাজকে সঙ্গে নিয়ে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

 

পরবর্তীতে পুলিশ তাকে ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরও জানান, মাদক কারবারিকে ধরার পরপরই তার পরিবারের সদস্য আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগিতায় ওই ইয়াবা কারবারিকে ১৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতের

 

বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews