1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মালদ্বীপে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মালদ্বীপে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ 0 বার সংবাদি দেখেছে

মালদ্বীপে ১২ ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তারা হলেন আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)। তাদের দুজনেরই বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, শনিবার পৃথক এ দুটি ঘটনা ঘটে রাজধানী মালেতে।

মিশনের এই কর্মকর্তা বলেন, “দুজনকেই অসুস্থ অবস্থায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”

আহমেদ কামাল বৈধভাবে থাকায় তার লাশ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ ইনসিওরেন্স কোম্পানি বহন করবে। তার সহকর্মীদের চেষ্টায় এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

অন্যদিকে সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকায় সম্পূর্ণ খরচ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ও দূতাবাসের সহযোগিতায় তার লাশ আজ সোমবার দেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews