1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মালিক-শ্রমিকের মধ্যে ইনসাফের সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মালিক-শ্রমিকের মধ্যে ইনসাফের সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // জামায়াতে ইসলামী মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ ও ইনসাফের সম্পর্কে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন,আমরা এমন একটি ব্যবস্থা চাই যেখানে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক নিশ্চিত হবে এবং মালিক-শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখবে।’

শুক্রবার (১ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত তৎপর থাকবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, শ্রমিক আন্দোলনের মাধ্যমে অনেক নেতা-নেত্রী নিজেদের স্বার্থ আদায় করে নেয়, কিন্তু সাধারণ শ্রমিকরা প্রাপ্য আদায় হয় না।’ আমরা শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ে সবসময় সোচ্চার। রাজপথের পাশাপাশি সংসদেও শ্রমিকদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে জামায়াতে ইসলামী।’

জামায়াতের আমির বলেন, দেশের শ্রমিকদের পক্ষে অনেকেই কথা বললেও প্রবাসী শ্রমিকদের পক্ষে কার্যকরভাবে কেউ কথা বলে না । বিদেশে এম্বাসি কর্মচারীদের লালন-পোষণ করার জন্যে নয়। আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের বিদেশে অনেক ভোগান্তি পোহাতে হয়। বিদেশে থাকা বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে না পারলে সেই দেশে দূতাবাস রাখার কোনো দরকার নেই।

তিনি বলেন, সংসদে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে নয়, জনগণের অধিকার নিয়ে কথা বলতে যায় জামায়াত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews