1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জ-হিজলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে যুবদল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মেহেন্দিগঞ্জ-হিজলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে যুবদল

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে

মুন্না খান, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর পুনর্নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে।

যুবদল সূত্রে জানা গেছে, গত ২৭ মে আঘাত হানা ঘূর্ণিঝড়ে দুই উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৯টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে বরিশাল উত্তর জেলা যুবদলের তত্ত্বাবধানে মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌর ও স্থানীয় যুবদল নেতাকর্মীরা পুনর্নির্মাণ কাজে অংশ নেন।

এ কার্যক্রমের আওতায় অম্বিকাপুর, কালিকাপুর, বদরপুর, রাজাপুর, পশ্চিম সুলতানী ও আশা গ্রামের একাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর মেরামত ও পুনর্নির্মাণের কাজ চলছে। উপকারভোগীদের মধ্যে রয়েছেন হালান সিকদার, রাজিয়া বেগম, কুলসুম বেগম, জলিল বাগা, ইসমাইল সরদার, জাকির হোসেন দেওয়ান ও নয়ন রাড়ীসহ আরও কয়েকটি পরিবার।

পুনর্নির্মাণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু। এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাইম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজাহারুল ইসলাম পারভেজ খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন মিয়াজী, সদস্য সচিব আমজাদ পোদ্দারসহ অন্যান্য নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে যুবদল একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

যুবদল নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনটি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews