1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে জোড়া খুনের আসামী সাবেক মেম্বার গ্রেফতার, এলাকায় উল্লাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মেহেন্দিগঞ্জে জোড়া খুনের আসামী সাবেক মেম্বার গ্রেফতার, এলাকায় উল্লাস

  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৪১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দুই হত্যা মামলার আসামী, পুলিশ ক্যাম্পসহ পুলিশের উপর হামলা, পুলিশের গাড়ী পোড়ানো, বাজার লুট, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা ও রগকাটা মামলার আসামি উলানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার রাতে দক্ষিণ উলানিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর রোববার সকালে বরিশাল জেলহাজতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। স্থানীয় সুত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার করার লক্ষ্যে স্থানীয় সাংসদ পংকজ নাথ’র অনুসারী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন ও দুর্ধর্ষ সন্ত্রাসী তারেক সরদার এর নেতৃত্বে ৪টি খুন, পুলিশের ক্যাম্পে হামলাসহ বহুমুখী ভয়ংকর তান্ডব চালায় অভিযুক্তরা।

 

 

এ সকল ঘটনায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। এদিকে হত্যা মামলার আসামি গ্রেফতার হওয়ায় এলাকায় আনন্দ উল্লাস করছেন সাধারণ মানুষ, তারা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews