1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে বসত বাড়িতে গাঁজা চাষ করে পুলিশের হাতে আটক খোরশেদ আলম রাঢ়ী ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে বসত বাড়িতে গাঁজা চাষ করে পুলিশের হাতে আটক খোরশেদ আলম রাঢ়ী !

  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩৬৩ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ।।
মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের রামনাথপুর গ্রামে গাঁজার গাছসহ খোরশেদ আলম রাঢ়ী (৫৫) নামের একজনকে আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) সকালে এ তথ্য নিশ্চিত করছেন থানা পুলিশ এস আই মোঃ মিঠু । খোরশেদ আলম দীর্ঘদিন যাবৎ গাঁজার গাছ চাষ করে আসছে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশে এস আই মোঃ মিঠুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বুধবার রাতে মোঃ খোরশেদ আলম রাঢ়ীর বাড়িতে গিয়ে তাকে আটক করেন। আটাকৃত জানান সে তার বসত ঘরের পশ্চিম পাশে গাঁজা গাছ রোপন করে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে চাষাবাদ (পরিচর্যা) করছেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামী মোঃ খোরশেদ আলম রাঢ়ীকে তার চাষকৃত গাঁজা গাছ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে তার বসতঘরের পশ্চিম পার্শ্বে অনুমান ০৭ ফুট দূরে তার মালিকানাধীন জমিতে উক্ত গাঁজা গাছ দেখিয়ে দেয়। বাদী জিজ্ঞাসাবাদে আসামী নিজেই সেখানে ০৩টি গাঁজা গাছের চারা রোপন করছে বলে স্বীকার করে। সবুজ ডালপালাসহ তাজা গাঁজা গাছ ০৩ (তিন) টির মধ্যে একটি গাছ লম্বা ৭ ফুট ০২ ইঞ্চি, আর একটি গাছ লম্বা ৫ ফুট ১ ইঞ্চি এবং অন্য গাছটি লম্বা ৪ ফুট ৫ ইঞ্চি।আসামীকে জিজ্ঞাসাবাদ করলে আসামী জানায় যে, সে অনুমান ০৬ মাস পূর্বে উক্ত জব্দকৃত গাঁজা গাছ ০৩টি উল্লিখিত স্থানে রোপন করেছে। ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও গাঁজা চাষাবাদকারী। সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ফাঁকি দিয়া প্রতিনিয়ত অবৈধ মাদকদ্রব্য গাঁজা চাষ করে বিক্রয়ের মাধ্যমে এলাকার যুব সমাজকে ধ্বংসের মুখে পতিত করছে। পরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews