
নিউজ ডেস্ক।।
মেহেন্দিগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্বে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পুনরায় তাকে স্বপদে বহাল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জানাযায়, উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোশারেফ আখনের বিরুদ্বে অভিযোগ উঠলে গত ২৫/১২/২২ তারিখে এক জরুরী সভায় স্বীদ্ধান্ত মোতাবেক তাকে বহিস্কার করা হয়।
এদিকে অভিযোগটি তদন্ত করে প্রমাণিত না হওয়ায় ২৬/০১/২৩ তারিখে তাকে স্বপদে বহাল রেখে সেই বহিস্কারাদেশ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে মোশারেফের বিরুদ্বে অভিযোগ প্রমাণিত না হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক শাহাব আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।