1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোদিবিরোধী পোস্টার, গ্রেপ্তার ৮ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মোদিবিরোধী পোস্টার, গ্রেপ্তার ৮

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // ভারতের আহমেদাবাদের বিভিন্ন অঞ্চলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী পোস্টার টানানোর অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টারে মোদি হটাও, দেশ বাঁচাও লেখা ছিল। দেশটিতে আম আদমি পার্টির (এএপি) ভারতজুড়ে মোদিবিরোধী ক্যাম্পেইন শুরুর একদিন পরেই গ্রেপ্তারের এ ঘটনা ঘটল।

আহমেদাবাদের পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে এবং এর তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আপত্তিকর পোস্টারগুলি অননুমোদিত উপায়ে শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল।

গুজরাটের এএপি প্রধান ইসুদান বলেছেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা দলের কর্মী। তিনি বিজেপিকে স্বৈরশাসক হিসেবে অভিযুক্ত করেছেন এবং গ্রেপ্তারের ঘটনায় বোঝা যায় বিজেপি ভয় পেয়েছে বলে জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে। এএপি দলের মোদি হটাও, দেশ বাঁচাও ক্যাম্পেই ভারতজুড়ে ১১টি ভাষায় চালু হয়েছে। ইংরেজি, হিন্দি, উর্দু ছাড়াও গুজরাটি, তেলেগু, পাঞ্জাবি, বাংলা, কান্নাদা, মারাঠি ভাষায় পোস্টার ছাপানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews