1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাষ্ট্রপতিকে ভোট পেছানোর অনুরোধ জানালেন রওশন এরশাদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

রাষ্ট্রপতিকে ভোট পেছানোর অনুরোধ জানালেন রওশন এরশাদ

  • প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিপ হুইপ মসিউর রহমান রাঙ্গা। রোববার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

রাঙ্গা বলেন, ৩০ নভেম্বর আয়কর রির্টান দাখিলের বিষয় রয়েছে তাই পেছানো যায় কিনা এমন প্রস্তাব করা হয়। জবাবে রাষ্ট্রপতি বলেছেন, কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তারপরও আপনারা প্রস্তাব করেছেন, আমি সকলের সঙ্গে কথা বলে দেখবো কোন সুযোগ আছে কিনা।

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুর ১২টা ৫৮ মিনিটে বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। দুপুর ১২টায় ৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন রওশন। ১২টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়ে ৩০ মিনিট চলে আলোচনা।

প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews