1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রিয়ালে আরও চার বছর ভিনিসিয়াস, বাড়লো বেতন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রিয়ালে আরও চার বছর ভিনিসিয়াস, বাড়লো বেতন

  • প্রকাশিত : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৩৪ 0 বার সংবাদি দেখেছে
ক্রীড়া ডেস্ক // রিয়াল মাদ্রিদে আরও চার বছর থাকছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

এক বিবৃতে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তারা এক বিবৃতি দিয়ে জানায়, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র আরও চার বছর ইউরোপের সফলতম ক্লাবটির সঙ্গে থাকছেন।

এদিকে নতুন চুক্তিতে এই তারকার বেতন বৃদ্ধি পেয়েছে। নতুন চুক্তি অনুযায়ী ভিনি এখন থেকে ১০ মিলিয়ন ইউরো পাবেন। যেখানে আগে তার এই বেতন ছিলো ৩ দশমিক ৫ মিলিয়ন ইউরো। এছাড়া রিলিজক্লজে তাকে রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরোতে।

স্বদেশের ক্লাব ফ্লামেঙ্গো থেকে ২০১৮ সালের জুলাইয়ে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে ৬ মৌসুমে ২৩৫ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৬৩টি। একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ জিতেছেন মোট ৯টি শিরোপা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews