1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩২৪ 0 বার সংবাদি দেখেছে
কক্সবাজার প্রতিনিধি // কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার বিকেল ৫টা ১৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোলরুম (চট্টগ্রাম) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রোববার বিকেল পৌনে ৩টার দিকে ১১ নম্বর ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ১০ ও ১২ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, আগুনে অন্তত ১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বলেন, বেলা পৌনে ৩টার দিকে আশ্রয়শিবিরের ডি-১৫ ব্লকের একটি বসতবাড়ির রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেলেও সত্যতা নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews