1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লিটন কি থাকবেন, কাদের নিয়ে কলকাতার একাদশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

লিটন কি থাকবেন, কাদের নিয়ে কলকাতার একাদশ

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৭০ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের সঙ্গে হারলেও টানা দুই জয়ে ছন্দে আছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রিংকু সিংয়ের বীরত্বে সর্বশেষ শক্তিশালী গুজরাট লায়ন্সকে হারিয়েছে তারা। শুক্রবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে কেকেআর। এই ম্যাচে কি উইনিং কম্বিনেশন ধরে রাখবে নাইটরা? নাকি বাজিয়ে দেখবে নিজেদের শক্তি?

টপ অর্ডার নিয়ে এক মধুর সমস্যায় কলকাতা। গত তিন ম্যাচে ওপেনিংয়ে খেলা রাহমানউল্লাহ গুরবাজ ভালোই ফর্মে আছেন। একই পজিশনে খেলে থাকেন অন্য দুই বিদেশি জেসন রয় ও লিটন দাসও। তাই কাকে বসিয়ে কাকে খেলাবে সেটি নিয়ে একটি সমস্যায়ই পড়েছে কলকাতা বোর্ড। যদিও শেষ পর্যন্ত গুরবাজকে খেলানোর সম্ভাবনাই বেশি।

গুরবাজ বা লিটন যেই খেলুক তার ওপেনিং সঙ্গী হতে পারেন নারায়ণ জগদীশন। তিনে খেলাতে পারে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ভেঙ্কটেশ আইয়ার। চারে অধিনায়ক নীতিশ রানার জায়গা একপ্রকার নিশ্চিত। যে ফর্মে আছেন তাতে পাঁচে রিংকু সিংয়ের জায়গা নিয়েও কোনো প্রশ্ন নেই। রিংকুর পরের জায়গায় খেলতে পারেন আন্দ্রে রাসেল। যদিও এখনও পর্যন্ত বল করেননি রাসেল, ব্যাটেও নেই রান।

তৃতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে অবশ্যই দলে থাকবেন স্পিনার সুনীল নারাইন। তাছাড়া ব্যাট হাতেও বেশ কার্যকর তিনি। নারাইন ছাড়া দলের অন্য স্পিনার হতে পারেন লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। পেস আক্রমণে থাকতে পারেন শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন এবং উমেশ যাদব। তাছাড়া ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে সুয়োশ শর্মার থাকার সম্ভাবনা বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews